রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি চূড়ান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (১১ মার্চ) বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সিরিজের প্রথম দুটি ওয়ানডে এবং সব টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টায়। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২টা ৩০ মিনিটে। একমাত্র টেস্টটি মাঠে গড়াবে সকাল ১০টায়। সিরিজ খেলতে আগামী ১২ মার্চ বাংলাদেশে পা রাখবে আয়ার‌ল্যান্ড ক্রিকেট দল। ১৫ মার্চ একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে দুদল। এরপর ১৮ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মূল সিরিজের লড়াই।

সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে আগামী ২০ ও ২৩ মার্চ। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ওয়ানডে শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ মার্চ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ এপ্রিল। এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট খেলেনি টাইগাররা। আইরিশদের বিপক্ষে ওয়ানডেতে ৭ জয়ের বিপরীতে ২ হার ও টি-টোয়েন্টিতে ৩ জয়ের বিপরীতে একটি হার আছে বাংলাদেশের। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সফর করেছিল আয়ারল্যান্ড।

একনজরে আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি:

 তারিখ   ম্যাচ  ভেন্যু সময়
 ১৮ মার্চ  প্রথম ওয়ানডে  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুপুর ২টায়
 ২০ মার্চ  দ্বিতীয় ওয়ানডে  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুপুর ২টায়
 ২৩ মার্চ  তৃতীয় ওয়ানডে  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুপুর ২:৩০ টায়
 ২৭ মার্চ  প্রথম টি-টোয়েন্টি  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দুপুর ২টায়
 ২৯ মার্চ  দ্বিতীয় টি-টোয়েন্টি  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম  দুপুর ২টায়
 ৩১ মার্চ  তৃতীয় টি-টোয়েন্টি  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম দুপুর ২টায়
 ৪-৮ এপ্রিল   একমাত্র টেস্ট  শের-ই-বাংলা বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা  সকাল ১০টায়

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit