বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৫৪৮ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক (স্থানীয় যানবাহন) চাপা পড়ে তাসকিন আহমেদ রিফাত (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১১মার্চ) পৌর শহরের চৌগাছা-আড়পাড়া সড়কের ইছাপুর বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

নিহত রিফাত পৌর শহরের ইছাপুর গ্রামের দেওয়ান পাড়ার জসিম উদ্দীনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় নিজ বাড়ীর পাশে (মেইন সড়কের ধারে) শিশুরটির বাবা ইটবহনের কাজ করছিলেন। শিশুটি হঠাৎ রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় আড়পাড়াগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে গাড়ির নিচে পড়ে শিশুটি মারাত্মক আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোর নেওয়ার পথে সে মারা যায়।

উপজেলা মডেল সরকারি হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমরান হোসেন জানান, হাসপাতালে আনা আহত শিশুটির মাথায় ও শরীরে ব্যাপক আঘাত লেগেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যাতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit