সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শান্তর ঝড়ে জয়ের পথে বাংলাদেশ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের দারুণ ফর্মটাকে নাজমুল হোসেন শান্ত টেনে এনেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে এই ফরম্যাটে কোনো ফিফটি ছিল না শান্তর। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে দুই ফিফটিতে শান্ত সংগ্রহ করেন ১১১ রান। শেষ ওয়ানডেতে দুর্ভাগ্যজনকভাবে রান আউট না হলে রান সংখ্যা আরো বাড়তে পারত। শান্তর ব্যাট হেসেছে প্রথম টি-টোয়েন্টিতেও।

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ১৫৭। দলীয় ৩৩ রানে রনি তালুকাদারের (২১) বিদায়ের পর উইকেটে আসেন শান্ত। ২৭ বলেই তুলে নেন অর্ধশত। ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলে মার্ক উডের বলে বোল্ড হয়ে থেমেছেন শান্ত। এই উডের একটি ওভারেই অবশ্য ১৭ রান নিয়েছিলেন তিনি। শান্ত ফিরে গেলেও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৩ ওভারে ৪ উইকেটে ১১৮ রান। অধিনায়ক সাকিব আল হাসান ৪ ও আফিফ হোসেন ৫ রানে ব্যাট করছেন। জয়ের জন্য আর প্রয়োজন ৪২ বলে ৩৯ রান, হাতে ৬টি উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit