মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
চাঁদার দাবিতে হামলা; রাঙামাটিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ বন্ধ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৩১ দিনাজপুরে ঐতিহাসিক কান্তজি মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানে ফের আক্রমণ নাাকি পিছু হটা, শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে? পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

যেকোনো মূল্যে বাখমুত রক্ষার প্রতিশ্রুতি জেলেনস্কির

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, দুদিন আগেই শহরটির নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে বলে রাশিয়া দাবি করলেও রোববার (৫ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, হামলা বন্ধ রেখেছে রুশ সেনারা। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো।

কয়েক মাস ধরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্পশহর বাখমুত দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। নিয়ন্ত্রণ ধরে রাখতে পাল্টা লড়াই চালাচ্ছে ইউক্রেনীয় সেনারাও। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। বাখমুতের এমন কোনো ভবন নেই যা হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। গেল কয়েক দিনে বাখমুত, লাইমেন, কুপিয়ানস্কে ১৩০টির বেশি হামলা প্রতিহত করেছে বলে দাবি ইউক্রেনের সামরিক কর্মকর্তার।
 
এবার শহরটি থেকে রুশ সেনারা পিছু হটতে শুরু করেছে বলে দাবি করেছেন জেলেনস্কি। এ সময় যে কোনো মূল্যে রুশ সেনাদের হাত থেকে বাখমুত রক্ষার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়াও এ যুদ্ধে যেসব সেনা সরাসরি অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান জেলেনস্কি। 

রুশ বাহিনী প্রথমে শহরটি ঘেরাওয়ের চেষ্টা করলেও এখন হামলা বন্ধ রেখেছে বলে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর মারিওপোল পরিদর্শন করেছেন।

গেল সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক, লুহানস্ক এবং দক্ষিণের খেরসন এবং জাপোরঝিয়া অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে আদেশ জারি করে মস্কো। ভূখণ্ডগুলোর নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে না পারলেও দোনেৎস্কজুড়ে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে রুশ সেনাদের চলছে তীব্র লড়াই।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit