বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

বড় দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ সিরিজের প্রথমটাতে জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে টেম্বা বাভুমার দল। তবে এবার প্রোটিয়াদের জন্য থাকছে বড়সড় দুঃসংবাদ। প্রথম ম্যাচে জয়ের অন্যতম নায়ক নরকিয়াকে দ্বিতীয় ম্যাচে পাচ্ছে না স্বাগতিকরা।

প্রথম ম্যাচের পর থেকেই কুচকির সমস্যায় ভুগছেন নরকিয়া। তবে ইনজুরি খুব একটা মারাত্মক নয়। আপাতত দ্বিতীয় ম্যাচের জন্যই তাকে পাওয়া যাবে না। খুব দ্রুত সেরে উঠলে হয়তো বাকি ম্যাচলোতে পাওয়া যেতে পারে ২৯ বছর বয়সী এ পেসারকে। সোমবার (৬ মার্চ) এই তথ্য জানিয়েছে খেলাধুলাভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

নরকিয়া না থাকলেও অবশ্য পেস বিভাগকে নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না প্রোটিয়াদের। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করা কাগিসো রাবাদার সঙ্গে থাকছেন মার্কো জেনসেন এবং গেরাল্ড কোয়েতজে।

প্রথম টেস্টে সেনুরান মুত্থুসোয়ামিও খেলেছেন বেশ ভালো। তবে বাঁহাতি এই অলরাউন্ডার ছাড়াও স্পিন অপশন বাড়াতে সাইমন হার্মার কিংবা কেশভ মহারাজকে দলে টানতে পারে স্বাগতিকরা। জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে বুধবার।

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit