মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৯১৮ মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥

মজাদার হালুয়ার রেসিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজকাল অনেক ধরনের হালুয়া তৈরি হয়, তবে সেই আগের দিনে মা-দাদিদের হাতে তৈরি হালুয়া-রুটির স্বাদই সবার সেরা।  জেনে নিন দুটি মজাদার হালুয়ার রেসিপি

ছোলার ডালের হালুয়া
উপকরণ

ছোলার ডাল ৫০০ গ্রাম, দুধ ১ লিটার, চিনি ৭৫০ গ্রাম, ঘি চারভাগের এক কাপ, এলাচ গুঁড়া, দারচিনি, গোলাপজল ১ টেবিল চামচ।

কিসমিস ৩ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ।

ণালী
ছোলার ডাল, দুধ দিয়ে সেদ্ধ করে শুকিয়ে গেলে গরম অবস্থায় বেটে নিতে হবে। কড়াইতে ঘি দিয়ে ডাল বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চিনি দিন। এলাচ, দারচিনি গুঁড়া দিতে হবে। হালুয়া তাল বেঁধে উঠলে কিসমিস, গোলাপজল দিয়ে কিছুক্ষণ নেড়ে-চেড়ে চুলা থেকে নামিয়ে নিন। বড় থালায় ঘি লাগিয়ে পেস্তা বাদাম কুচি ছিটিয়ে গরম হালুয়া ঢেলে সমান করতে হবে। ঠাণ্ডা হলে ছাঁচে বসিয়ে বিভিন্ন নকশা করে পরিবেশন করুন।  

বাদামের হালুয়া 

উপকরণ 
কাজু বাদাম ২কাপ, ছানা ২কাপ, চিনি ২কাপ, এলাচ গুঁড়া সিকি চা চামচ, ঘি আধা কাপ, ময়দা ১টেবিল চামচ, কিসমিস ১টেবিল চামচ, কাজু ও পেস্তা বাদাম সাজানোর জন্য।

প্রণালী
কাজু বাদাম হালকা ভেজে তিন-চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পানি থেকে তুলে কাজু বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার চুলায় পাত্রে ঘি দিয়ে কাজু বাদাম ও ছানা দিয়ে নাড়তে থাকুন এবং চিনি দিন। ময়দা, এলাচ গুঁড়া দিন। হালুয়া হয়ে এলে প্লেটে ঢেলে পিস করে নিন, সবশেষে সাজিয়ে ওপরে কিসমিস, কাজু ও পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit