শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বাংলাদেশকে হারিয়ে সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে পা রাখার আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ১৩৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছিল ইংল্যান্ড। তাদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ছিল ভারত। আর ১৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছিল নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয়ের পর ভারতকে হটিয়ে ইংলিশরা দুইয়ে উঠে আসে। আর শুক্রবার (০৩ মার্চ) টানা দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয়ের পাশাপাশি তারা উঠে আসে টেবিলের শীর্ষেও। ২৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ১৫৫।

অন্যদিকে ২০ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও পাঁচে অস্ট্রেলিয়া। তারা খেলেছে ১৮ ম্যাচ।

আয়োজক ভারত বাদে আগামী মে মাসের মধ্যে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে থাকা সেরা সাত দল সরাসরি সুযোগ পাবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। যে তালিকায় ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান। সরাসরি টিকিট পাওয়ার দৌড়ে বাকি এক দলের লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit