বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

রাজবাড়ী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : ১৯ বছর পর রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলার শহীদ খুশি রেলওয়ে মাঠে এ সম্মেলন উদ্বোধন করা হয়। শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের নিয়ে মঞ্চে যান।

সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা যুবলীগের আহ্বায়ক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিরা আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।

সম্মেলনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত আছেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রার্থীদের সমন্বয়ে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে। সেটি সম্ভব না হলে রাজবাড়ী পৌরসভা হলরুমে ৬টি ইউনিটির ১৭৮ জন কাউন্সিলরের মাধ্যমে ভোট সম্পন্ন হতে পারে। যদি সেখানে উত্তেজনা দেখা যায়, তবে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit