শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ হচ্ছে: প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। শনিবার (৪ মার্চ) সকালে চুয়াডাঙ্গা জেলায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

প্রধান বিচারপতি বলেন, মামলাজট কমাতে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের বিচারকের যে স্বল্পতা রয়েছে তাও কমিয়ে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, বিচারপ্রার্থীরা যাতে সব সুন্দরভাবে সেবা পায় সে লক্ষ্যে ‘ন্যায়কুঞ্জ’ করা হচ্ছে। এ সময় তিনি সেবাপ্রার্থীদের অপেক্ষাকালীন সময়ক্ষেপনের জন্য ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন প্রধান বিচারপতি। এ অনুষ্ঠানে প্রধান বিচারপতির সাথে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম। 

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম, জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন, পুলিশ সুপার আব্দুলস্নাহ আল-মামুন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit