সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম

ভাঙল জুটি, সাকিবকে রেখে ফিরে গেলেন তামিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন। ফিরে গেছেন তামিম ইকবাল খান। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে সব দ্বন্দ্ব দূরে ফেলে তিনি আর সাকিব মিলে যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আধাঁরেও তাই একবিন্দু আলো খুঁজে পায় বাংলাদেশ। সম্ভাবনা জাগিয়েও হতাশ করেছেন তিনি, আশা দেখিয়েও নিরাশায় রেখে গেছেন দলকে। ৬৫ বলে ৩৫ করে আউট হয়েছেন তিনি।

এর আগে ইনিংসে প্রথম ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ, জোড়া গোল্ডেন ডাক মেরে পরপর দুই বলে ফিরেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। সেই ধাক্কা কাঁটিয়ে উঠার আগেই তৃতীয় উইকেটের পতন, ভরসার পাত্র হয়ে উঠতে পারেননি মুশফিকও; ৪ রান করে ফেরেন তিনি। ফলে ২.২ ওভারে মাত্র ৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।

তবে তামিম-সাকিবের বহুল কাঙ্খিত জুটিতে ভরসা খুঁজে পায় বাংলাদেশ। তবে দুজনে মিলে ১১২ বলে ৭৯ রান যোগ করতেই ভাঙে দুজনের জুটি। তামিম ৩৫ করে ফিরে গেলেও, সাকিব এই মুহূর্তে অপরাজিত আছেন ৫৬ বলে ৪৩ রানে, সঙ্গী মাহমুদউল্লাহর রান ১১ বলে ৬ রানে। এদিকে ২৩ ওভার শেষে দলীয় রান এখন ৪ উইকেটে ৯৬।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit