রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

‘সরকারের দূরদর্শী পদক্ষেপে শিক্ষাক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম বলেছেন, সংবিধানের পাঁচটি মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে। যার ফলে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। সরকারের দূরদর্শী পদক্ষেপে শিক্ষাক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অভূতপূর্ব সাফল্যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম, প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন। শিক্ষক ক্যাম্পে জয়পুরহাটের কালাই-ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ২৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষক অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit