সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম

‘আমাদের সম্পর্ক এখনো স্বাভাবিক নয়’, চীনা মন্ত্রীকে জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-চীন সম্পর্ক এখনো স্বাভাবিক নয়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে স্পষ্ট ভাষায় এ কথা জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

লাদাখের গালওয়ান উপত্যকার ২০২০ সালের জুনের রক্তাক্ত স্মৃতি এখনো ফিকে হয়নি। প্যাংগং হ্রদের উত্তর প্রান্ত, দেপসাং উপত্যকাসহ কয়েকটি এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে আসা চীনা সেনা এখনো ঘাঁটি গেড়ে বসে আছে বলে অভিযোগ রয়েছে। তা নিয়ে দফায় দফায় চলছে দুই দেশের সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকও। তারই মধ্যে গত বছর অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে টহলদার ভারতীয় সৈন্যদের ওপর হামলা চালিয়েছে চীনা সেনাবাহিনী। টানাপড়েনের এই আবহে ভারত সফরে এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ২০১৯ সালের পর আবার কোনো চিনা পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এলেন।

খোলাখুলি আলোচনা না হলে দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিকতা ফিরবে না জানিয়ে জয়শঙ্কর বলেন, ‘আমাদের আলোচনার মূল লক্ষ্য সীমান্তে শান্তি ফেরানো।’প্রসঙ্গত, কয়েক মাস আগে একটি আন্তর্জাতিক সম্মেলনে জয়শঙ্কর বলেছিলেন, ‘সীমান্তের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে ভারত-চীন সম্পর্কে স্থায়ী শান্তি আসবে না। আমরা আমাদের অবস্থানেই রয়েছি। চীন যদি সীমান্তে শান্তি বিঘ্নিত করে তবে তা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা স্বাভাবিক হতেও পারে না।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit