শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

মার্চেই তিনটি কালবৈশাখী, বজ্রপাত-শিলাবৃষ্টি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২ মার্চ) আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এসব তথ্য জানানো হয়। অধিদফতরের পরিচালক ও কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্চ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা আছে।

তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের ফলে চলতি মাসে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশেষ করে যশোর, কুষ্টিয়া, খুলনা অঞ্চলের উপর দিয়ে থেকে তিনটি মৃদু (৩৬-৩৮° সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০° সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

এসব অঞ্চল ছাড়াও সামগ্রিকভাবে সারা দেশে মার্চ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে এ সময়ের মধ্যে বৃষ্টিপাত কম হওয়ায় দেশের প্রধান প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। পাশাপাশি প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা সূর্যালোক থাকার পূর্বাভাস দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit