শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

মুরগী-ডিমের বাজারে আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬০ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের বাজারে আগুন ছড়াচ্ছে মুরগী আর ডিম। তাদের সাথে বাড়ছে রসুন, আদাও। কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। গত সপ্তাহে ২০০ টাকা করে ব্রয়লার মুরগী কেজিতে বিক্রি করলেও এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২২৫ টাকায়। অপরদিকে গত সপ্তাহে ফার্মের ডিম ডজন ১৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৪৫ টাকা। তবে কমেছে শাক সবজির দাম। পাশাপাশি গত সপ্তাহের বাজারেও রসুনের কেজি ছিল ১৪০ টাকা, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২১০ টাকা। এ সপ্তাহের ব্যবধানে কেজিতে রসুনে বেড়েছে ৭০ টাকা। শুক্রবার নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজার ও চকবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি লাউ ৪০ ও ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৩০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম ৫০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধা কপি ২৫ টাকা, পেঁপে ৪০ টাকা, আলু ৩০ টাকা, ঝিঙয়ে ৮০-৯০ টাকা, ঢেঁড়স ১শ’ টাকা, বেগুন ৪০ টাকা, মূলা ৩০ টাকা এবং শিমের বিচি ১শ’ টাকা।

মুরগি বিক্রেতা আবদুল হাকিম বলেন, ‘মুরগির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আগে মুরগির বাচ্চা আনতাম ২২ টাকা করে সেটা এখন আনতে হচ্ছে ৭৫ টাকা, ৮০ টাকা করে। মুরগি কিংবা ডিমে কম দামে বিক্রি করার সুযোগ নাই। কারণ সব দিকেই খরচ বাড়তি। মুরগির খাবারের দামও বাড়তি। যে কারণে মুরগির দাম দফায় দফায় বাড়ছে।’

বাজার করতে আসা প্রকৌশলী ইবরাহিম খলিল বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে। তবে হু হু করে বাড়ছে মাছ ও মুরগীর দাম। এখন তো ডিমও খাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যে হারে দাম বাড়ছে সব কিছুর, মনে হয় না রমজানে এর চেয়ে ভালো থাকতে পারবো।

অপরদিকে দু’সপ্তাহ ধরে প্রতিকেজি ব্রয়লার মুরগি ২শ’ টাকায় বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে ২২৫ টাকায়। সোনালী ৩৩০, দেশি মুরগি ৪৮০-৫শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের ডিম গত সপ্তাহে ডজন ১৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৪৫ ও সাদা ডিম ১৮০ টাকা করে বিক্রি হচ্ছে।

অন্যদিকে এখনো কমেনি কাঁচা মরিচের দাম। গত এক মাস ধরে মরিচ বিক্রি হচ্ছে ১শ’ টাকা। গত সপ্তাহে ১৩০ টাকা কাচা মরিচ বিক্রি হলেও এ সপ্তাহে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। পিয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা, আদা ১৬০ টাকা ও রসুন ২শ’ ১০ টাকা কেজি। গরুর মাংস ৭শ’-৮শ’ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit