বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

পুলিশ সেজে থানা থেকে প্রেমিকাকে ভিডিও কল, অতঃপর…

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৭ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ভৈরবে দীপ্ত আচার্য শুভ্র (২৩) নামে পুলিশের ভুয়া এসআইকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে ভৈরব থানায় এসে ঘোরাঘুরি করার সময় তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। পরে জানা যায়, প্রেমিকাকে পটাতে পুলিশ সেজে ভৈরব থানায় গিয়ে ভিডিও কল করেন দীপ্ত আচার্য শুভ্র।

এ সময় তার পরনে পুলিশের পোশাক, পায়ে পুলিশের জুতা ও পকেটে ছিল পুলিশের এসআই পরিচয়ের আইডি কার্ড। অপরিচিত পুলিশ থানায় ঘোরাঘুরি করার সময় সে নামফলকের সামনে একাধিক সেলফি তুললে ও ভিডিও কল করলে পুলিশের সন্দেহ হয়। এ সময় ডিউটি অফিসার তাকে আটক করে।

ডিউটি অফিসার জানান, প্রেমিকার কাছে শুভ্র পুলিশে চাকরি করেন বলে তথ্য দিয়েছিলেন। বিশেষ প্রয়োজনে প্রমাণের স্বার্থে তিনি থানার সামনে ভিডিও কলে কথা বলছিলেন।

পরে ঘটনাটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলমকে অবগত করলে তাকে জিজ্ঞাসাবাদ করে ভুয়া পুলিশ প্রমাণিত হয়।

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নিহার আচার্যের ছেলে দীপ্ত আচার্য। তার ডাক নাম শুভ্র। পরে বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করে। শুক্রবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, শুভ্র একজন প্রতারক। তার পরনে পুলিশের পোশাক, জুতা ও আইডি কার্ড সবই ভুয়া বলে সে স্বীকার করে। কুমিল্লা থেকে ভৈরব এসেছিল ঘোরাঘুরি করতে। হঠাৎ রাতে থানায় ঢুকে সেলফি তোলার উদ্দেশ্য ছিল প্রতারণার কাজে ছবি ব্যবহার করা। তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে।

দীপ্ত আচার্য গণমাধ্যমকে বলেন, ভৈরবে তিনি ঘুরতে এসেছিলেন। পরে থানায় এসে প্রেমিকার সঙ্গে কথা বলেন। এছাড়া আর কোনো কিছু বলতে চাননি তিনি।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit