বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

বিশ্ব ক্যান্সার দিবস পালন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দিন দিন সিলেটের ক্যান্সার রোগীদের ব্যাপক আশা ও ভরসার জায়গা হয়ে উঠছে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটির ক্যান্সার বিভাগে গত ৯ বছরে প্রায় ৬০ হাজার আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সম্পূর্ণ সুস্থভাবে জীবনযাপন করছেন ৫ শতাধিক লোক। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল আয়োজিত সাংবাদিকদের মতবিনিময়কালে এসব তথ্য জানিয়েছেন নর্থ ইস্ট মেডিকেল কর্তৃপক্ষ।

মতবিনিময়কালে নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. দেবাশীষ পাটোয়ারি বলেন- নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের কার্যক্রম ২০১৪ সাল থেকে শুরু হলেও অত্যাধুনিক রেডিও থেরাপি মেশিন নিয়ে আসা হয় ২০১৬ সালে। এরপর থেকে নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের রেডিও থেরাপি মেশিন দ্বারা রেডিয়েশনের মাধ্যমে ইনডোর, আউটডোর, ডে-কেয়ার বিভাগে আক্রান্ত রোগীদের সেবা দেওয়া হচ্ছে। ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এখানে ইনডোরে ১৮ হাজার ৭৪৪, ডে-কেয়ারে ২২ হাজার ৬৬৩ ও আইটডোরে ১৭ হাজার ২৯ জন ক্যান্সার আক্রান্ত রোগীকে সেবা দেওয়া হয়েছে। নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালে ৬৩টি শয্যা রয়েছে। এর মধ্যে রয়েছে ক্যান্সার কেবিন, ডে-কেয়ার ও ইনফেকশন ইউনিট বা আইসোলেশন ওয়ার্ড।

ডা. দেবাশীষ পাটোয়ারি আরও জানান- ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ২ হাজার ৪২৪ জন রেডিও থেরাপি দেওয়া হয়েছে। এর মধ্যে সেবা নিয়ে সুস্থ হয়েছেন ৬৬৫ জন, মারা গেছেন ৬৬৪ জন, আর বাকিদের কোনো খবর পাওয়া যায়নি। আক্রান্তদের অত্যাধুনিক থ্রিডি, সিআরটি, আএইমআরটি, র‌্যাপিড আর এবং ভিমেক পদ্ধতিতে চিকিৎসাসেবা প্রদান করা হয়। গরিব রোগীদের ২৫ ভাগ কম মূল্যে দেওয়া হয় চিকিৎসাসেবা। নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. মোখলেছ উদ্দিন বলেন- ‘ক্যান্সার চিকিৎসায় বৈষম্য দূর করি’ প্রতিপাদ্যে এবারের দিবসটি পালন করা হচ্ছে।

এ দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে- সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে- আক্রান্ত সবার চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সবাইকে এ অধিকার সম্পর্কে অবহিত করতে হবে। দেশের অন্যান্য অঞ্চলের চাইতে সিলেট বিভাগে ক্যান্সার আক্রান্ত রোগী বেশি। এর কারণ পান-জর্দা। তিনি আরও বলেন- সিলেট অঞ্চলে ক্যান্সার চিকিৎসকদের অভাব প্রকট। সেটা দূর করতে চেষ্টা চালাচ্ছে নর্থ ইস্ট হাসপাতাল। এ ক্ষেত্রে টিচিং ও রিসার্চে গুরুত্ব দিচ্ছে হাসপাতালটি। এছাড়াও ঢাকা অথবা বিদেশে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা নেওয়া থেকে লোকজনকে পরিত্রাণ দিচ্ছে নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল। বিদেশে ৮০-৯০ লাখ অথবা ঢাকায় গিয়ে যে সেবা ৬ থেকে ৭ লাখ টাকায় পাওয়া যাচ্ছে, ঠিক সে মানের সেই চিকিৎসা এখানে পাওয়া যাচ্ছে মাত্র সোয়া অথবা দেড় লাখ টাকায়। ঢাকা বা বিদেশে অনেক রোগী টাকার অভাবে যেতে পারছেন না।

কিন্তু তাদের জন্য নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের দরজা তুলনামূলক সুলভ মূল্যে খোলা রয়েছে। ঢাকার বাইরে একমাত্র সিলেটের নর্থ ইস্টেই অত্যাধুনিক রেডিও থেরাপি মেশিন রয়েছে। তবে এ সেবার পরিধিকে আরও ব্যাপৃত করতে হলে আরও কিছু মেশিন ও যন্ত্রপাতি দরকার। যা সরকারের পক্ষ থেকে করা সহজ। তাই সরকারের কাছ থেকে এগুলো আদায় করতে রাজনীতিবীদদের এ ক্ষেত্রে ভূমিকা রাখা প্রয়োজন। কারণ- বিশ্বের সব দেশেই ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয় সরকারিভাবে। তাছাড়া এ সেবায় বিশেষায়িত ল্যাব অবশ্য প্রয়োজন। কিন্তু এটি সিলেটে নেই। রয়েছে শুধু ঢাকায়। এটা শীঘ্রই সরকারি বা বেসরকারিভাবে স্থাপন প্রয়োজন।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন- চিকিৎসাসেবায় জনশক্তি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে নর্থ ইস্ট মেেিকল কলেজ। এছাড়া ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবায় হাসপাতালটি নিয়েছে যুগান্তকারী পদক্ষেপ। ক্যান্সার রোগীদের আর্থিক সক্ষমতা অনুযায়ী চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে এখানে। সবমিলিয়ে বলা যায়, ক্যান্সার রোগের চিকিৎসায় বৃহত্তর সিলেটবাসীর জন্য একটি ভরসা ও স্বস্তির জায়গা নর্থ ইস্ট হাসপাতাল।

হাসপাতালটির এ সেবাকে আরও ব্যাপৃত করতে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতার প্রয়োজন বলে জানান ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. তৈমুর হোসেন তালুকদার ও সহকারী অধ্যাপক ডা. তৌহিদ উর রশিদ চৌধুরী। এদিকে, বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সকাল ১০টায় নর্থ ইস্ট হাসপাতালে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit