বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

এসএসসি পাসের ৫০ বছর উদযাপন বিদ্যালয়ে এসেই সেই খুনসুঁটি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দু’জনেরই বয়স ৭০ এর কাছাকাছি। একজন আরেকজনকে ঘুষি মারতে উদ্যত হলেন। নিজেকে রক্ষা করে পাল্টা ঘুষি মারতে গেলেন অন্যজন। এবার সবার হুহা করে হাসিতে মত্ত। মারামারিতে কে পটু এ নিয়ে আলোচনায় ব্যস্ত হলেন তারা। সুনীল ব্রহ্ম আর লেলিম খানের মধ্যে এ খুনসুঁটি। তারা দু’জনই ৫০ বছর আগে এসএসসি পাস করেছিলেন। ওই সময়টাকে স্মরণীয় করে রাখতে তাদের মতো আরো ২৫ জন একত্রিত হয়েছিলেন। শনিবার বেলা ১১টার দিকে তারা নিজ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আয়োজকদের অন্যতম ইকবাল আহমেদ খান ও তুলশী পাল জানান, স্বাধীনতা পরবর্তী সময় ১৯৭৩ সালে দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে যারা এসএসসি পাস করেন তাদের নিয়ে ‘এসো মিলি প্রাণের টানে’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২৫ জনের মত অংশগ্রহন করেন। তারা আরো জানান, ওই সময়ে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৬ জন প্রয়াত হয়েছেন।

১১ জন শিক্ষকও প্রয়াত। দীর্ঘদিন পর সবাই একসঙ্গে হয়ে আপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণ করা হয় বিদ্যালয় জীবনের। সকাল থেকে দুপুর পর্যন্ত একসঙ্গে কাটান ও খাওয়া দাওয়া করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া মো. হারুণুর রশিদ জানান, তিনি সাবেক সরকারি কর্মকর্তা। এতদিন পর স্কুল বন্ধুদের নিজ স্কুলেই একসঙ্গে পেয়ে বেশ ভালো লাগছে। পুরোনো অনেক কথা মনে পড়ছে। এসব বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলেন।

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৮  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit