শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর চীনের বিখ্যাত ‘কুংফু’ মন্দিরের সাবেক প্রধান সন্ন্যাসীর ২৪ বছরের কারাদণ্ড আন্তর্জাতিক আলু দিবস আজ ”লাভ লোকসানের যুদ্ধ” ডোনাল্ড ট্রাম্পের নামে মহিষ, নামের বানানও ভুল : চিড়িয়াখানার কিউরেটরকে বদলি

বিপিএলে পারিশ্রমিক জটিলতা, নাসিরদের পাশে বিসিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ৫০ শতাংশ, মাঝপথে ২৫ শতাংশ আর টুর্নামেন্ট শেষের এক মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ পাওনা ক্রিকেটারদের বুঝিয়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের।

নিয়মানুসারে পারিশ্রমিক না পাওয়া গতকাল শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে চাননি নাসির হোসেনরা।  পরে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেয়। 

একটি সূত্রে জানা যায়, রাতেই স্থানীয়দের ২৫ শতাংশ ও বিদেশিদের ৫০ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়েছে। পারিশ্রমিক বুঝে পেয়ে মাঠে নামেন ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজির জমা রাখা জামানত থেকেই ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিপিএল সিলেট পর্ব শুরুর আগেও পারিশ্রমিক নিয়ে জটিলতায় খেলতে চাননি ঢাকার ক্রিকেটাররা। পরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসে সমাধান করে বিসিবি। সেবার ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছিল।

এব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সুজন বলেন, আমরা ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছি। কিছু কিছু বিদেশি খেলোয়াড়ের শতভাগ পারিশ্রমিক দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit