শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম

টাইটানিকের জ্যাককে সেদিন বাঁচানো যেত: ক্যামেরন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮২ Time View

বিনোদন ডেস্ক : অনেকেই বলেছেন, ‘রোজ’ চাইলে ‘জ্যাক’কে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে বাঁচাতে পারতেন। অনেকের মতে ‘জ্যাক’ চরিত্রের প্রতি অকারণে নির্দয় হয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফির ‘টাইটানিক: ২৫ ইয়ারস লেটার উইথ জেমস ক্যামেরন’-এ ‘টাইটানিক’কে ঘিরে এতকাল ধরে চলে আসা এই বিতর্কটিই নতুন করে যাচাই করেছেন ক্যামেরন। দুজন স্টান্ট পারফর্মারের সঙ্গে কাজ করে ক্যামেরন খতিয়ে দেখেছেন সেই রাতে কী কী হতে পারতো।

‘টাইটানিক’ সিনেমার সময়ে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের উচ্চতা এবং ওজন যা ছিল, ঠিক একই ওজন ও উচ্চতার দুই স্টান্ট পারফর্মারকে নিয়ে গবেষণাটি চালানো হয়েছে। দুটি ভাগে করা হয়েছে পরীক্ষাটি। প্রথমটি ছিল ঠান্ডায় ‘জ্যাক’র মৃত্যু হওয়া সম্ভব কিনা তা দেখার পরীক্ষা। স্টান্টকে বরফ শীতল পানিতে রাখার পরে তার শরীরের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছিল।

তাই বিশেজ্ঞরা এই বিষয়ে একমত হয় যে সেই রাতে ‘জ্যাক’র মৃত্যু ঠান্ডা পানিতে ডুবে থাকার কারণে হওয়াটা যৌক্তিক। এরপরের পরীক্ষাটি ছিল দুজনই যদি ভেসে থাকা দরজায় শরীর ভাসিয়ে রাখতেন, তাহলে জ্যাক বেঁচে যেতেন কিনা সেই বিষয়ে। দেখা গেছে, ‘জ্যাক’ ও ‘রোজ’ যদি দুজনেই দরজায় শরীর ভাসিয়ে রাখতেন, তাহলে জ্যাক আরও কয়েক ঘণ্টা বেশি বাঁচতে পারতেন। 

গবেষকদের মতে, ততক্ষণে লাইফবোট হয়তো পৌঁছে যেত এবং ‘জ্যাক’ ও ‘রোজ’ দুজনেই বাঁচতে পারতেন। ক্যামেরন এই প্রসঙ্গে বলেন, ‘জ্যাক’ ও ‘রোজ’র ‘হাইপোথারমিয়া’ সম্পর্কে জানার কথা, তারা জানতেনও না এই পরিস্থিতিতে কী করা উচিত। তবে নির্মাতা স্বীকার করেছেন, এই গবেষণা থেকে তিনি বুঝতে পেরেছেন ভেসে থাকা সেই দরজার পাল্লাটির আকার ছোট হওয়া উচিত ছিল। তাহলে বিষয়টি নিয়ে এতো বিতর্ক হতো না।

২৫ বছর পর, নানা তর্ক, বিতর্ক, অস্বীকার, বৈজ্ঞানিক চর্চা, বৈজ্ঞানিক পদ্ধতিতে সেদিনের ঘটনার পুনর্নির্মাণের পর জেমস ক্যামেরন জানালেন যে সেদিন হয়তো জ্যাক ডসনকে বাঁচানো যেত। আগামী ১০ ফেব্রুয়ারি পুনরায় মুক্তি পেতে চলেছে টাইটানিক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit