বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

বেলুনের জেরে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক তলানীতে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আকাশে নজরদারি বেলুনের জেরে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানীতে পৌঁছেছে। এরইমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীন সফর স্থগিত করা হয়েছে। 

অ্যান্টনি ব্লিঙ্কেন বিবৃতিতে বলেছেন, মার্কিন আকাশে চীনা বেলুন উড়ানো সার্বভৌমত্বের লঙ্ঘন। ব্লিঙ্কেনের সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা ছিল।

সফরটি হলে ২০১৮ সালের পর চীন সফরকারী প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হতেন তিনি। এদিকে বেলুনকাণ্ডে দুঃখ প্রকাশ করেছে চীন। বেলুনটি আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল বলে দাবি করেছে দেশটি।

বাতাসের কারণে বেলুনটি পরিকল্পিত গতিপথ থেকে যুক্তরাষ্ট্রের আকাশে গেছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit