শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

রাজধানীতে ফ্লাইওভারে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর সায়েদাবাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মেয়র মোহম্মদ হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকিব হাসান (৩০)।

এ খবর নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাকিব হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করি।  

তিনি জানান, নিহতের কাছে থাকা কাগজপত্র থেকে তার নাম-পরিচয় পাওয়া যায়। তিনি যাত্রাবাড়ীর ধলপুর ৭/১/এ নম্বর বাসায় থাকতেন। 

এই ঘটনায় সিসি ক্যামেরা দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর আলম জানান, দুপুর দুইটার দিকে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit