রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
‘ইন্টারনেট একটু স্লো করে দাও’, পলককে কাদের গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল?

‘কল্পনাও করিনি প্রধানমন্ত্রী আমার কথা শুনবেন’

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : দেলোয়ার হোসেন। তিনি পেশায় একজন দিনমজুর। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি এলাকায় একটি ঝুপড়ি ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন।

সম্প্রতি তিনি তার নিজস্ব ফেসবুকে মর্মস্পর্শী দুঃখের কথা তুলে ধরেন। বিষয়টি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক তথ্যমন্ত্রীর মাধ্যমে অসহায় দেলোয়ারের খোঁজখবর নেন। পরে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমানের মাধ্যমে তাকে নগদ এক লাখ টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহায়তার টাকা হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, দিনমজুরি করে টাকা জমা করে দলের জন্য পোস্টার ও লিফলেট করেছেন এক সময়। কিন্তু দল যেদিন ক্ষমতায় এলো, অজ্ঞাত কতিপয় যুবক তাকে মারধর করেছে। কষ্টে দলের কার্যক্রমে আর অংশ নেননি তিনি।

তিনি বলেন, পরিবার নিয়েও কষ্টে আছেন। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু দখল হতে চলছিল। বাধ্য হয়ে নিজের কষ্টের কথা ফেসবুকে বলেছি। কিন্তু কল্পনাও করিনি প্রধানমন্ত্রী আমার কথা শুনবেন। যতোদিন বেঁচে থাকবো প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো।

সংসদ সদস্য মহিব্বুর রহমান বলেন, তথ্যমন্ত্রীর মাধ্যমে তিনি দেলোয়ারের দুঃখের কথা জানতে পারেন। তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সহায়তার এক লাখ টাকা তাকে দেন দেলোয়ারকে পৌঁছে দিতে।

তিনি বলেন, দেলোয়ার একনিষ্ঠ আওয়ামী লীগ কর্মী। কিন্তু তার এই দুঃখের কথা চার বছরেও তাকে জানায়নি। তথ্যমন্ত্রীর কাছ থেকে দেলোয়ারের খবর জানতে পেরে দ্রুত কলাপাড়ায় এসে তার বাসায় ছুটে যান এবং সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। দেলোয়ারের হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর সহায়তা।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit