স্পোর্টস ডেস্ক : রান তাড়া করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে জিতে কুমিল্লা। রিজওয়ান ৪৭ বলে ৬১ ও মোসাদ্দেক ২৭ বলে ৩৭ রান করেন। কুমিল্লার বাকি ব্যাটারদের মধ্যে শৈকত আলি ১৫, ইমরুল কায়েস ১৫, জনসন চার্লজ ৯ ও জাকের আলি ১৩ রান করেন। চট্টগ্রামের হয়ে ২টি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমান।
এর আগে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। ব্যাট করতে নেমে শূন্য রানে মেহেদী মারুফের উইকেট হারায় তারা। ২ বল খেলা মারুফ এলবিডব্লিউর শিকার হন তানভির ইসলামের বলে। স্কোর বোর্ডে ৬ রান যোগ হওয়ার পর বিদায় নেন ওয়ানডাউনে খেলতে নামা খাওয়াজা নাফে। খাওয়াজার উইকেটও নেন তানভির।
এরপর বড় রানের জুটি গড়েন উসমান খাজা ও আফিফ হোসেন মিলে। ৮৮ রানের জুটির পর খান বিদায় নেন শৈকত আলির বলে জনসন চার্লজকে ক্যাচ দিয়ে। ৪১ বলে ৫২ রান করতে ৪টি চার ও ৩টি ছয় হাঁকান উসমান। আফিফ ধীরে ধীরে ইনিংস বড় করতে থাকেন। কিন্তু অন্যপ্রান্তে শুভাগত হোম রানআউট হন মোসাদ্দেকের থ্রোয়ে। ১০ বলে ১২ রান করেন চট্টগ্রামের অধিনায়ক।
আফিফ একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে উইকেট বিলিয়ে দেন চট্টগ্রামের পরের দুই ব্যাটার কার্টিস ক্যাম্ফার ও জিয়াউর রহমান। দুজনই আউট হন শূন্য রানে। এরপর দারউইস রাসুলি এসে আফিফের সঙ্গে হাল ধরেন। ১৯তম ওভারের প্রথম বলে বিদায় নেন আফিফ। হাসান আলির বলে এলবিডব্লিউ হন তিনি। ৪৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৬ রান করেন টাইগার ব্যাটার। রাসুলি দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন। ৯ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে। কুমিল্লার হয়ে ২টি করে উইকেট পান তানভির ও হাসান। এক উইকেট নেন শৈকত।
কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০