শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন  

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছেন সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের গণমাধ্যম কর্মীরা । শনিবার সকাল ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেস-ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বিক্ষোভ মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল মসজিদ ও থানা এলাকা প্রদক্ষিণ করে আশুলিয়া প্রেসক্লাব শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। 
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটন। এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল সরকারের খেয়ে পরে বিভিন্ন ভাবে উস্কানীমূলক কাজে লিপ্ত আছে। সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে মামলা দিয়ে হয়রানি করে আলোচনায় ফেলতে চায়। সম্প্রতি বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে একটি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দেশের এই প্রথম সারির গণমাধ্যমের কন্ঠরোধ করার লক্ষে এই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে মনে করেন সাংবাদিকরা। 
বক্তারা আরও বলেন, মুজতবা দানিশের বিরুদ্ধে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধ না হলে হলে সাভার আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি যুগান্তরের প্রতিনিধি মেহেদী হাসান মিঠু, সাংস্কৃতিক সম্পাদক দিনকালের প্রতিনিধি নজরুল ইসলাম মানিক, প্রচার সম্পাদক জাতীয় অর্থনীতির পত্রিকার প্রতিনিধি মুন্সি মেহেদী হাসান, চ্যানেল ২৪ এর সাভার প্রতিনিধি অপু ওহাব,যমুনা টেলিভিশনের প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু, এটিএন নিউজের প্রতিনিধি জাহিদ হাসান শাকিল, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, আর টিভির সাভার প্রতিনিধি জিয়াউল ইসলাম, মাছরাঙা টিভির সাভার প্রতিনিধি হাসিব সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit