রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

নবাবগঞ্জে সড়কে শিশু ও ঘোড়াঘাটে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বারো পাইকার গড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আমিনা বেগম ওই এলাকার সেকেন্দার আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার তদন্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা।

ঘোড়াঘাট থানার তদন্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা বলেন, সিংড়া ইউনিয়নের ১২ পাইকার গড় এলাকায় ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল কলোনি এলাকার মৃত গুলজার মিয়ার ছেলে মিন্টু মিয়া এবং সেকেন্দার আলীর সঙ্গে। সকালে বিরোধপূর্ণ ওই জমিতে পানি নেওয়ার চেষ্টা করে উভয় পক্ষ। এ ঘটনায় তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে গোলজার আলীর ছেলে মিন্টু ধারালো অস্ত্র দিয়ে আমিনা বেগমের শরীরের বেশ কিছু স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে তদন্তের কাজ চলছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অন্যদিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় তাহমিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টায় উপজেলার আফতাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ বলেন, নিহত তাহমিদ তার বাবা-মায়ের সাথে মোটরসাইকেল যোগে স্বপ্নপুরী যাচ্ছিল। স্বপ্নপুরী যাওয়ার পথে উপজেলার কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বাজারের রাস্তাার পাশে বালুতে মোটরসাইকেলটি স্লিপ করে পরে গেলে তাহমিদ (৪) রাস্তায় ছিটকে পরে স্বপ্নপুরীগামী একটি পিকনিক বাসের চাকায় ধাক্কা লাগে এবং গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহমিদ (৪) কে মৃত ঘোষনা করেন। পিকনিক বাসটি বর্তমানে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit