বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

চীনা গুপ্তচর বেলুন এবার লাতিন আমেরিকায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আকাশে ভাসতে থাকা চীনের গুপ্তচর বেলুন নিয়ে কূটনৈতিক মহলের হইচই এখনো থামেনি। এর মধ্যেই লাতিন আমেরিকায় আরেকটি গুপ্তচর বেলুন দেখা যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। তবে লাতিন আমেরিকার কোন দেশের ওপর কিংবা কবে থেকে বেলুনটি উড়ছে তা এখনো স্পষ্ট নয়। পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো লাতিন আমেরিকার আকাশেও সন্দেহজনক বেলুন উড়ছে বলে আমরা জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে, এটি আরেকটি চীনা গোয়েন্দা বেলুন’। কিন্তু একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, দ্বিতীয় বেলুনটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে বলে মনে করছেন না তিনি।

এর আগে বেলুনকাণ্ডে শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের দুই দিনের নির্ধারিত চীন সফর স্থগিত করার কথা জানায় পেন্টাগন। সফরটি হলে ২০১৮ সালের অক্টোবরের পর ব্লিঙ্কেনই প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চীন সফর করতেন। বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে এ বিষয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আকাশে গুপ্তচর বেলুনের উপস্থিতি দেশটির সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিস্থিতি অনুমোদিত হলে আমি বেইজিং সফরের পরিকল্পনা করছি’।

শুক্রবার যুক্তরাষ্ট্রের আকাশে ভাসতে থাকা বেলুনটি নিজেদের বলে স্বীকার করে নেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, নজরদারি চালানোর অভিযোগ ওঠা বেলুনটি বেসামরিক একটি এয়ারশিপ। আবহাওয়া সংক্রান্ত কাজে বেলুনটি ব্যবহার করা হয়। এটি পরিকল্পিত পথচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রে গেছে। অনিচ্ছাকৃত এ ঘটনায় দুঃখপ্রকাশ করে চীন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit