বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

আনুষ্ঠানিকতার ম্যাচে চট্টগ্রামের ১৫৬

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : টস জিতে ব্যাট করতে নেমে শূন্য রানে মেহেদী মারুফের উইকেট হারায় চট্টগ্রাম। ২ বল খেলা মারুফ এলবিডব্লিউর শিকার হন তানভির ইসলামের বলে। স্কোর বোর্ডে ৬ রান যোগ হওয়ার পর বিদায় নেন ওয়ানডাউনে খেলতে নামা খাওয়াজা নাফে। খাওয়াজার উইকেটও নেন তানভির।

এরপর বড় রানের জুটি গড়েন উসমান খাজা ও আফিফ হোসেন মিলে। ৮৮ রানের জুটির পর খান বিদায় নেন শৈকত আলির বলে জনসন চার্লজকে ক্যাচ দিয়ে। ৪১ বলে ৫২ রান করতে ৪টি চার ও ৩টি ছয় হাঁকান উসমান। এরপর আফিফ ইনিংস বড় করতে থাকেন। কিন্তু অন্যপ্রান্সে শুভাগত হোম রানআউট হন মোসাদ্দেকের থ্রোয়ে। ১০ বলে ১২ রান করেন চট্টগ্রামের অধিনায়ক।

আফিফ একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে উইকেট বিলিয়ে দেন চট্টগ্রামের পরের দুই ব্যাটার কার্টিস ক্যাম্ফার ও জিয়াউর রহমান। দুজনই আউট হন শূন্য রানে।  এরপর দারউইস রাসুলি এসে আফিফের সঙ্গে হাল ধরেন। ১৯তম ওভারের প্রথম বলে বিদায় নেন আফিফ। হাসান আলির বলে এলবিডব্লিউ হন তিনি। ৪৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৬ রান করেন টাইগার ব্যাটার।

রাসুলি দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন। ৯ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে। কুমিল্লার হয়ে ২টি করে উইকেট পান তানভির ও হাসান। এক উইকেট নেন শৈকত।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit