সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

নবাবগঞ্জে ইটভাটায় অভিযান, ৩লক্ষ টাকা জরিমানা আদায়

এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ, দিনাজপুর
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ Time View

এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটায় অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে একলক্ষ টাকা করে ৩টি ইট ভাটায় মোট তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটা গুলো হলো- গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামের খালেদ জুবায়ের রতনের এম,এম,এ ব্রিক্স, বিনোদ নগর ইউনিয়নের রামভদ্র পুর গ্রামের মোঃ মোজাম্মেল হক মিঠুর টিএইচএম ব্রিক্স ও একই ইউনিয়নের চকদলু গ্রামের মিনহাজুল ইসলামের এম এম ব্রিক্স।

মঙ্গলবার বেল ১১ থেকে বেলা ২ টা পর্যন্ত ঐ তিন ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ,কে,এম ছামিউল আলম কুরসি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৬ ধারা অনুযায়ী জ্বালানি হিসাবে কাঠ পোড়ায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আশিক রেজা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভৃমি মোঃ কামরুজ্জামান সরকার।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit