বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
এনআইডিও পাসপোর্টের তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

পর্দা নামলো ষোড়শ জাতীয় পিঠা উৎসবের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে পর্দা নামলো ষোড়শ জাতীয় পিঠা উৎসবের। শেষদিনেও প্রতিটি স্টল ঘিরে ছিল পিঠাপ্রেমী মানুষের উপচেপড়া ভীড়। একঘেঁয়ে শহুরে জীবনে গ্রামীণ আবহের বর্ণিল এই উৎসবে যোগ দেয়া নাগরিকরা জানান প্রাণের উচ্ছ্বাসের কথা।

শিল্পকলা একাডেমির উন্মুক্ত মাঠ জুড়ে চলছে বাহারি পিঠা-পুলি খাওয়ার ধুম। চিরপরিচিত দুধ চিতই কিংবা ক্ষীর পায়েসের বাইরে বিক্রমপুরের কাঁঠাল পোয়া, পালং পনির, ইলিশ পিঠা, রাজশাহীর বিখ্যাত কালাই রুটি, আন্দাশা, হাঁসভুনা কিংবা দুধরাজ, ফুলঝুরি- এমন আকর্ষণীয় সব নামের পিঠায় ও ঘ্রাণে ভরে উঠেছিল অর্ধশত স্টল।

বাহারি সাজে সেজে-উৎসবের আমেজে কেউ আসেন বন্ধুবান্ধব নিয়ে, কেউ পরিবার-পরিজন নিয়ে। পিঠা উৎসব হয়ে উঠে পারিবারিক আড্ডা ও বন্ধুবান্ধবের মিলনমেলায়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনের এ উৎসবে দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তারা নিয়ে আসেন কয়েকশ’ ধরনের পিঠা। 

রাজধানীতে বসে দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব সংস্কৃতি ও বৈশিষ্ট্যপূর্ণ নানান স্বাদের পিঠা খেতে পেরে আনন্দিত উৎসবে আগতরা।

আবহমান গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে চলে আসছে এ পিঠা উৎসব। প্রতিদিন স্টলগুলোতে বেচাকেনা হয় অর্ধকোটি টাকার পিঠা। 

শেষ দিনে সেরা পিঠাশিল্পীদের পুরস্কৃত করা হয়।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৩/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit