শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উরফির!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এ মডেল, অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন; বাড়িতেই প্রথম হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। পরিবারে প্রায় দু বছর ধরে মানসিক অত্যাচার চালিয়েছেন তার বাবা। তাই মা, দুই বোন থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন তিনি।

উরফির ভাষায়, ‘আমি কখনও আমার পরিবাররে সমর্থন পাইনি। বারবার অত্যাচারিত হয়েছি। আমি এমনই এক মেয়ে, যার প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না। উরফি আরও বলেন, একটা সময় বাবার কাছে মানসিক নির্যাতনের শিকার হয়েছি। নিজের নামটাই প্রায় ভুলতেই বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন দেখেছি আমি।’তবে জীবনে সে খারাপ সময়গুলো পার করে এখন অন্যায়ের প্রতিবাদ করতে প্রায়ই দেখা যায় উরফিকে। ব্যক্তিস্বাধীনতাকে মূল্য দিতে প্রায়ই প্রতিবাদ করতে দেখা যায় তাকে। বিতর্কে দমে না গিয়ে বরং যৌন হেনস্তা, ভিডিও কলে কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন উরফি।

আত্মীয়দের কাছ থেকে পেয়েছেন ‘পর্ন স্টার’-এর তকমা। তারপরও দমে যাননি এ স্টার। সেসবে কান না দিয়ে মা আর বোনদের নিয়ে মুম্বাইয়ে ঘর পেতেছেন। বিগ বসের মতো জনপ্রিয় রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন ছকভাঙা এ বলি অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit