বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ডেনমার্কে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, সারাবিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার মতো জঘন্য ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে। 

সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে কোপেনহেগেন মসজিদের কাছে ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআন শরীফ পোড়ানো হয়। একজন মুসলিমবিরোধী অ্যাক্টিভিস্ট এ ঘটনায় নেতৃত্ব দেন। গত ২১ জানুয়ারি সুইডেনে কোরআন শরীফ পুড়িয়ে বিক্ষোভ করেন রাসমাস পালুদান নামের ওই ব্যক্তি। তিনি একইসঙ্গে ড্যানিশ ও সুইডিশ নাগরিক। ওই ঘটনায় তুরস্কসহ বিশ্বের বেশকিছু মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়।

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit