শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩শ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পার্টির উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) বিকালে জাতীয় পার্টির কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মেহে জেবুনেছা রহমান টুম্পা। এ সময় তিনি উপজেলা জাতীয় পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ড. মেহে জেবুনেছা রহমান টুম্পা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, জাপা নেতা আবু বক্কর সিরাজ, বাবলু পাঠান, উপজেলা কৃষক পার্টির সভাপতি আলম মিয়া প্রমুখ। সভাটি সঞ্চলনা করেন পৌর জাপার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিন্টু। এ সময় উপজেলার জাপার ১৩টি ইউনিয়নের নেতা-কর্মীসহ স্বেচ্ছাসেবক পার্টি ও ছাত্র সমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ড. মেহে জেবুনেছা রহমান টুম্পা বলেন, উলিপুরবাসীকে সাথে নিয়ে দলমতের উর্ধ্বে একটা সহজতর প্লাটফর্ম তৈরী করতে চাই। যেখানে সবার নূন্যতম মৌলিক অধিকার নিশ্চিত হবে। শতভাগ নারীশিক্ষা ও কর্মবাস্তবায়নের পাশাপাশি শিক্ষিত বেকারদের বিকল্প কর্মক্ষেত্র এবং দক্ষ উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে চাই। এলাকায় নতুন শিল্পাঞ্চল সৃষ্টির পাশাপাশি উলিপুরকে বিনিয়োগ বান্ধব শিল্প নগরী হিসাবে গঠন করা হবে আমার অন্যতম লক্ষ। তিনি আরোও বলেন, জাতীয় পার্টি নির্বাচন মুখী দল। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩শ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। এ কারনে আমরা সারাদেশে সাংগঠনিক তৎপরতা জোরদার করছি। এ এলাকার মানুষ বার বার জাতীয় পার্টিকে নির্বাচিত করেছেন। আগামী নির্বাচনেও জাপার প্রার্থীকে নির্বাচিত করবেন বলে আশা করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit