ডেস্ক নিউজ : চলতি বছরের শুরু থেকেই অপ্রতিরোধ্য টেনিস উপহার দিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রথম সেটেই হেরে বসলেন।
তার ওপর এলিনা রিবাকিনার সঙ্গে আগের তিনবারের দেখায় হারের মুখ দেখেছেন প্রত্যেকবার। তবে কী এখানেই থামছে আরিনা সাবালেঙ্কার অজেয় যাত্রা? এমন প্রশ্ন উঁকি দিতে শুরু করে। কিন্তু ঘুরে দাঁড়িয়ে নতুন গল্প লিখেন বেলারুশ কন্যা। রিবাকিনাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি এখন সাবালেঙ্কা।
কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/সনধ্যা ৬:০৮