সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নোয়াখালীতে গর্তের পাশে মিলল শিশুর লাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে চার মাস বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম–পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মনির কোম্পানীর বাড়ির পিছনে একটি ছোট গর্তের পাশে থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন উপজেলার রামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মনির কোম্পানীর বাড়ির পিছনে একটি ছোট গর্তের পাশে শিশুর অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। কিছু দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে, না কেউ তাকে হত্যা করে ওখানে মাটি চাপা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির বাড়ি কোন এলাকায়, তা জানতে পুলিশ তদন্ত করছে। কোম্পানীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit