বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

ডোমারে চিকনমাটি প্রিমিয়াম লীগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৯৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে চিকনমাটি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সুর্য, রিফাত, সিয়াম, আদনান আয়োজিত শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে ডোমার মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান মন্ত্রি’র সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আল আমিন রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। বিশেষ অতিথি হিসাবে পৌর কাউন্সিলর রুবেল ইসলাম, সংগঠক শাহারিয়ার আমিন সাগর, শরিফ আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। চিকনমাটি ডাইনামাইট বনাম চিকনমাটি রাইডাস ক্লাব ৮ ওফারের খেলায় ৬৭ রান করে চিকনমাটি রাইডাস ক্লাব বিজয় লাভ করেন। উক্ত খেলায় আমপেয়ারের দ্বায়িত্বে ছিলেন কেএম সাইফুল মালিক প্রিতম। খেলা দেখতে আসা শত দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit