বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ভোলাহাটে অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭৮ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটের মহানন্দা নদীতে এক অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ জানুয়ারি শনিবার ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা আনন্দ বাজার সংলগ্ন মহানন্দা নদী থেকে ৪০/৪৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করা হয়। সকাল ৭টার দিকে স্থানীয়রা নদীর পানিতে একটি লাশ উভুড় হয়ে ভাসতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে সুরুৎ রিপোর্ট তৈরি করেন এস আই মোঃ মাহবুবুর রহমান।

স্থানীয়রা ধারনা করছেন, লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে। লাশটি মুসলিম বলেন ধারনা করছেন পুলিশ। ঘটনাস্থলে আসেন ভোলাহাট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ সেলিম রেজা চৌধুরী। তিনি বলেন, লাশটি ভারত থেকে ভেসে এসেছে। ভোলাহাট থানায় হারানো জিডি নেই। তাই প্রাথমিক ধারনা লাশটি ভারতের । ১০/১২ দিন পূর্বে মৃত্যু হয়েছে এমন ধারণা করেন ওসি। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জের মর্গে পাঠানো হবে বলে তিনি জানান। এ সময় থেকে পোল্লাডাঙ্গা বিজিবি ক্যাম্পের বিজিবি উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit