শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বনকলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারী সহ ৩ জন আহত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত এক দম্পতিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় নগরীর বনকলাপাড়া নুরানী ৮৪/১১ নং বাসায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে প্রকাশ, সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া ৮৪ গলিতে বীর মুক্তিযোদ্ধা মৃত তছির আহমদ এর একখন্ড ভুমি ও টিনসেট বাসা রয়েছে।

এই বাসা ও ভুমি জবরদখলের লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী আশরাফ আলম খান ও তার সহযোগীরা একাধিকবার হামলা চালায়। গত ২৩ জানুয়ারি সোমবার রাতে হামলা চালালে এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের জের ধরে আশরাফ আলম খান ও তার সহযোগীরা বুধবার রাতে ঐ বাসা জবরদখলে গেলে পাশের বাসায় থাকা মুক্তিযোদ্ধা মৃত তছির আহমদ এর মেয়ে ও তার স্বামী এবং শশুর প্রতিবাদ জানান। এসময় আশরাফ আলম খান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সাজ্জ্বিত হয়ে তাদের উপর হামলা চালায়।

হামলায় বীর মুক্তিযোদ্ধার মৃত তছির আহমদ এর মেয়ে সৈয়দা রোজিনা আক্তার জুয়েলী ও মুক্তিযোদ্ধার জামাতা পারভেজ ও তার পিতা রইছ আলী গুরুতর আহত হন। এসময় আশরাফ আলম ও তার সহযোগীরা রোজিনা আক্তার জুয়েলীকে টানা হেচড়া ও রক্তাক্ত জখম করে। তারা রোজিনার গলার স্বর্ণের হাঁর ছিনিয়ে নেয়। জরুরী জাতীয় সেবা ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় রইছ আলী বাদী হয়ে ৩ জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাত নামা সহ ১০ জনের বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit