শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল

আমরা ৩০০ আসনেই ইভিএম চাই : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনের (ইসি) সামর্থ্য অনুযায়ী যে কয়টা আসনে ইভিএম দিতে পারবে আওয়ামী লীগ তা মেনে নেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনেই ইভিএম চাই। তবে কমিশন সামর্থ্য অনুযায়ী যা করতে পারবে তাই আমরা  মেনে নেব।’

আজ সোমবার বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন কচুক্ষেত রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ আওয়ামী লীগের সাথে রয়েছে, বিএনপির সাথে নেই। টেমস নদীর পাড় থেকে আসা অদৃশ্য নির্দেশে চলা বিএনপি রাজনীতিকে নষ্ট করেছে। এর অবসান হতে হবে। এ থেকে বের হয়ে আসতে না পারলে বিএনপি কখনো আন্দোলন ও নির্বাচনে সফল হবে না।

বিএনপিকে ‘গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ হত্যাকারী’ অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, তারা কী করে রাষ্ট্র মেরামত করবে যারা এক কোটি ভুয়া ভোটার, ভুয়া ভোটের জন্ম দিয়েছে। রাষ্ট্র মেরামত করবে শেখ হাসিনার সরকার। এ দেশে প্রথম নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে তার সরকার। দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা বিএনপি ধ্বংস করেছে দাবি করে তিনি বলেন, তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আর মেরামত করেছেন শেখ হাসিনা। বিশ্ব সংকটে বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে সংকটে সেখানে বাংলাদেশের সুনাম করছে অনেকেই।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের বিষয়ে তিনি বলেন, ডোনাল্ড লু আসার পর বিএনপি নেতারা হাসপাতালে কেন গিয়েছে? অদৃশ্য নির্দেশে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার মিশনে বিএনপি আন্দোলন করেছিল। তারাই দেশে নষ্ট রাজনীতির জন্ম দিয়েছে। এই পথ থেকে বেরিয়ে আসতে না পারলে কখনোই আন্দোলনে সফল হবে না। নির্বাচনেও সফল হবে না বিএনপি। তারা ভণ্ডামির রাজনীতি করছে। আন্দোলন মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit