বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

স্মার্ট সিটি গড়তে প্রবাসীদের সহযোগিতা চান মেয়র আতিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : স্মার্ট সিটি গড়তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত প্রবাসী বাঙালিদের সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, আপনাদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুয়ার ২৪ ঘণ্টা খোলা। যেকোনো নতুন কনসেপ্ট আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রবাসে থেকেও করতে পারেন আবার কেউ চাইলে দেশে ফিরে কাজ করতে পারেন।

আজ রবিবার স্থানীয় সময় দুপুর ১২টায় ফ্লোরিডায় বাংলাদেশ কনসাল জেনারেল অফিসে মতবিনিময়কালে ক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। কনসাল জেনারেল ইকবাল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, কাউন্সিলর মো. মতিউর রহমান, কাউন্সিলর ফরিদ আহমেদ, কাউন্সিলর মিতু আক্তার, ফ্লোরিডা ও আশপাশের সিটির আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীগণ। প্রবাসীদের পক্ষ থেকে অনেকেই দেশে তাদের মেধার বিকাশ তুলে ধরার সুযোগ চান।

আমেরিকা প্রবাসী বাঙালিদের উদ্দেশে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কোনো কিছুর গবেষণা না থাকলে টেকসই উন্নয়ন হবে না। আমি আপনাদের সহযোগিতা চাই। ডিএনসিসিতে ট্যাক্স সেবা অনলাইনে শুরু হয়েছে। এটি বাস্তবায়ন করতে অনেক কষ্ট হয়েছে। অনলাইন চালু হওয়াতে দুষ্টু লোকদের অবৈধ লেনদেন বঞ্চিত হয়েছে। তাই সেবাটি চালু করা বড় চ্যালেঞ্জ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে অনেক কষ্ট করছেন। পদে পদে বাধা তারপরও চেষ্টা করে যাচ্ছেন। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘রাজউক ও ডিপিডিসির ডাটা বেইজ সংগ্রহ করা হবে। সেই ডাটা বেইজ সমন্বয় করে বাসা বাড়ির সর্বশেষ হালনাগাদ তথ্য সংগ্রহ করা হবে। তখন আর কেউ রাজস্ব ফাঁকি দিতে পারবে না। আমরা ট্রেড লাইসেন্স অনলাইনে চালু করেছি। রিকশার জন্য কিউআর কোড চালু করতে যাচ্ছি। আমরা অনেক কিছুতেই স্মার্ট বাংলাদেশের ছোঁয়া দিতে শুরু করেছি। স্মার্ট সিটি গড়তে আপনাদের সহযোগিতা লাগবে।’প্রবাসীদের উদ্দেশে মেয়র বলেন, ‘আপনাদের সবার সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি করপোরেশনের কাজ ডিএনসিসি থেকেই শুরু করতে চাই।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে নগর ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি প্রতিনিধি দল ফ্লোরিডার মিয়ামিতে সফরে রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit