শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সুইডেনের বিরুদ্ধে গোটা বিশ্বে নিন্দার ঝড়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্কনিউজঃ সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী কাজের অনুমোদন দেওয়ায় রোববার সৌদি আরব, তুরস্ক, জর্ডান, কুয়েত, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং পাকিস্তান কঠোর সুইডিশ সরকারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

সুইডেন সরকারের কাছ থেকে দেশটির উগ্র-ডানপন্থি রাজনীতিবিদ রাসমুস পালুদান তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি নেওয়ার পর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়।

কুখ্যাত এই চরমপন্থি ধর্ম অবমাননার নিকৃষ্ট কাজটি করার সময় পুলিশের পক্ষ থেকে পরিপূর্ণ সুরক্ষা পেয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আসুন আমরা ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যখ্যান করে সারাবিশ্বে সহনশীলতা এবং সম্প্রতির বার্তা ছড়িয়ে দিই।

এ ঘটনাকে জর্ডান ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বলেছে, পবিত্র কুরআন পোড়ানোর এই ঘটনা ধর্মীয় বিদ্বেষমূলক তৎপরতাকে উসকে দেবে। এ জন্য এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে শান্তি ও সম্প্রীতির সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে। চরমপন্থার বিরুদ্ধে নিন্দা জানানোকে সম্মিলিত দায়িত্ব বলে উল্লেখ করেছে দেশটি।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আবদুল্লাহ আল জুবায়ের আল সাবাহ এক বিবৃতিতে বলেছেন, কুরআন পোড়ানোর এ ঘটনা সারাবিশ্বের মুসলমানদের মনে আঘাত দিয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

মিসর কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বলেছে, এ ঘটনা মুসলিম বিশ্বের কোটি কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত দিয়েছে।

এই ধরনের বিদ্বেষী কর্মকাণ্ডের বিপদ সম্পর্কে হুশিয়ারি উচ্চারণ করে মিসর বলেছে, এমন ন্যক্কারজনক কাজ বাদ দিয়ে বরং সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধকে উচ্চে তুলে ধরতে হবে।

সংযুক্ত আরব আমিরাত এবং কাতারও পবিত্র কুরআন পোড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দেওয়ায় কাতার সুইডিশ কর্তৃপক্ষের নিন্দা করেছে। বিদ্বেষ ও সহিংসতা প্রত্যাখ্যানের দায়িত্ব পালন করতে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা যথাসম্ভব শক্ত ভাষায় এই জঘন্য কাজের নিন্দা জানাচ্ছি। আমাদের বারবার হুশিয়ারি সত্ত্বেও এই জঘন্য ঘটনা ঘটানো হলো।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই কাণ্ডজ্ঞানহীন ও উসকানিমূলক পদক্ষেপ বিশ্বের ১৫০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে।

কিউএনবি/বিপুল/২৩.০১.২০২৩/দুপুর ১২.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit