শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

নেতানিয়াহু আদালতের নির্দেশে বরখাস্ত করলেন এক মন্ত্রীকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সর্বোচ্চ আদালতের আদেশে মন্ত্রিসভার এক জ্যেষ্ঠ সদস্যকে বরখাস্ত করেছেন। দেশটির স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওই মন্ত্রী। তার নাম আরিয়েহ দেরি। সরকারের সঙ্গে বিচার বিভাগের চলমান টানাপোড়েনের মধ্যে দেশটির সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয়েছে। 

রবিবার মন্ত্রিসভার বৈঠক শেষে বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি ইসরাইলের স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিয়েহ দেরিকে বরখাস্ত করেছেন। গত বছর কর ফাঁকির অভিযোগে দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্ট দেরিকে দায়িত্ব পালনের ক্ষেত্রে অযোগ্য বলে ঘোষণা করেন। 

গত বুধবার (১৮ জানুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট ইসরাইলের প্রধানমন্ত্রীকে দেওয়া এক আদেশে বলেছে, মন্ত্রিসভা থেকে দেরিকে অবশ্যই অপসারণ করতে হবে। এ সময় কর ফাঁকির মামলায় ২০২২ সালে দেরি কর্তৃক কম শাস্তির আবেদনের বিষয়টি উল্লেখ করেন আদালত। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৩/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit