শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মেলা দেখতে গিয়ে নিখোঁজ, ৬ দিন পর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : বন্ধুদের সঙ্গে সুলতান মেলা দেখার কথা বলে বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরতে হলো রাজমিস্ত্রি ইয়াসিন মোল্যাকে (২২)। 

নিখোঁজের ছয়দিন পর রোববার (২২ জানুয়ারি) দুপুরে নড়াইল সদরের আলোকদিয়া ঈদগাহ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত ১৬ জানুয়ারি রাতে সুলতান মেলা দেখার কথা বলে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন ইয়াসিন। এরপর তার খোঁজ মেলেনি। ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ইয়াসিন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে।

ইয়াসিনের মরদেহ খেজুর পাতা দিয়ে ঢাকা ছিল। পঁচে গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ইয়াসিনকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে ইয়াসিন নিখোঁজের পর তার বোন শিরিনা খানম গত ১৮ জানুয়ারি নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সদর থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, ইয়াসিনের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৩/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit