শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান, ২ জঙ্গি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে গোলাগুলির পর নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে  গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।

রোববার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৭নং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫।

কক্সবাজার র‍্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোররাতে অভিযানে নামে কক্সবাজার র‍্যাব-১৫ সদস্যরা। এ সময় র‍্যাবের উপস্থিতিতে টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে জঙ্গিরা। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি শুরু করে। 

এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতা, শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করে র‍্যাব। 

এঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রেসব্রিফিং করার কথা জানিয়েছে র‍্যাব।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit