সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বিবাহবার্ষিকীর প্রথম প্রহরে যা করলেন পরীমনি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ Time View

বিনোদন ডেস্ক : বিশ্বাস ভঙ্গ ও মারধরের অভিযোগ করে শরিফুল রাজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। এরপর দিন গড়িয়েছে, আলোচনা-সমালোচনার জবাবও দিয়েছেন তারা।তবে এখন সব স্বাভাবিক।

গত বছরের ১০ জানুয়ারি তারা জানান ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন তারা। একই দিন রাজ-পরীমনি ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। তাই বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন রাজ-পরীমনি।

বিবাহবার্ষিকী হিসেবে রোববার  দিনটাকে যে তারা একটু বিশেষভাবেই দেখছেন সে বিষয়েও কোনো সন্দেহ নেই।

আর সেটির ইঙ্গিত মিলেছে রাজ-পরীমণির ফেসবুক পোস্টে। বিবাহবার্ষিকীর প্রথম প্রহরেই স্বামীকে শুভেচ্ছা জানান পরীমনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। তোমাকে ভালোবাসি রাজ।’

অন্যদিকে, রোববার দুপুরে ফেসবুকে পোস্ট করেন শরীফুল রাজ।

পরীর বেবি বাম্পসহ কক্সবাজার ভ্রমণের একটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লেখেন, ‘প্রিয় ভালোবাসার বউ, অসাধারণ একটি বছর পার করলাম আমরা। কিছু স্মৃতি রোমাঞ্চকর, উত্তেজনার, কিছু ভোলার মতো নয়, সারাজীবন মনে রাখার মতো। আমার স্মৃতিগুলো কেবল আমার ভেতরেই আছে, তারা কোনো জিনিস বা স্থান নয় যে, আমি তাদের কোথাও নিয়ে যাবো। তোমার সঙ্গে আমার দারুণ স্মৃতি আছে এবং আমরা প্রতিদিনই বেড়ে উঠছি পরী। হ্যাপি অ্যানিভার্সারি মাই লেডি।’

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/রাত ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit