বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ভারী ট্যাংক দিলেও ইউক্রেন যুদ্ধে বিশেষ পরিবর্তন আসবে না : ক্রেমলিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা ও তার মিত্ররা যদি ইউক্রেনকে ভারী ট্যাংক সরবরাহ করেও, তবে তাতে ইউক্রেন যুদ্ধে বিশেষ কোনো পরিবর্তন আসবে না। এসব ট্যাংক যুদ্ধের গতিপ্রকৃতি পাল্টে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

গতকাল শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জোর দিয়ে বলেন, পশ্চিমা ভারী ট্যাংক শুধু যুদ্ধ দীর্ঘায়িত করবে এবং ইউক্রেনের জন্য নেতিবাচক ফল বয়ে আনবে। এসব ট্যাংকের কারণে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে মারাত্মক কোনো প্রভাব পড়বে না। 

ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দেয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো দেশ ও তাদের মিত্ররা গতকাল শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে বৈঠক করে। ওই বৈঠকে ইউক্রেনকে ভারী ট্যাংক দেয়ার বিষয়ে আলোচনা হয়। কিন্তু আমেরিকা ও জার্মানি এ নিয়ে কোনো সমঝোতায় আসতে পারেনি।

গতকালের বৈঠক থেকে আমেরিকা নতুন করে ২৫০ কোটি ডলারের অর্থ সহায়তার প্যাকেজ ঘোষণা করলেও আব্রামস ট্যাংক দিতে রাজি হয়নি।

একইভাবে জার্মানিও তার লেপার্ড-২ ট্যাংক দিতে রাজি হয়নি। শুধু তাই নয়, পোল্যান্ডসহ যেসব মিত্র দেশের কাছে জার্মানি এই ট্যাংক বিক্রি করেছে তাদেরকেও তা ইউক্রেনকে দেয়ার অনুমতি দিচ্ছে না। 

লেপার্ড ট্যাংক সরবরাহ করার বিষয়ে আমেরিকা জার্মানির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। কিন্তু বার্লিন সে চাপের কাছে নতিস্বীকার করেনি বরং তারা বলেছে, আগে আমেরিকা তার আব্রামস ট্যাংক দেবে তবেই জার্মানি লেপার্ড ট্যাংক সরবরাহ করবে।

আমেরিকা ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে চাইলেও আব্রামস ট্যাংক দিতে চাইছে না। এর কারণ কী তাও পরিষ্কার করে বলছে না দেশটি।

সূত্র : রয়টার্স।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৩/রাত ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit