বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক ১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিলো বাংলাদেশ সরকার শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ।

তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামার পূর্বাভাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

ডেস্কনিউজঃ শীত আরো বাড়তে পারে বলে সতর্কতা দেয়া হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুই দিনে তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামতে পারে।

বুধবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: ওমর ফারুক এ তথ্য জানান। তবে এই শীত বেশিদিন স্থায়ী হবে না বলেও জানান তিনি। মো: ওমর ফারুক জানান, ২১ জানুয়ারি থেকে তীব্র শীতের বিদায়ঘণ্টা বেজে যাবে। অর্থাৎ পর্যায়ক্রমে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা কমে ৫ ডিগ্রিতে নামতে পারে। এরপর আর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। আগামী ২১ জানুয়ারি থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

ওমর ফারুক বলেন, ২০১৮ সালের ৮ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১৯ সালের ২৯ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়াতে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০২০ সালে ৩১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালের তথ্যটা নেই।

তবে গত বছর সর্বনিম্ন তাপমাত্রা সহনীয় পর্যায়েই ছিল। আর সর্বশেষ এবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো বলেন, বর্তমানে মৌলভীবাজার জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা আপাতত অব্যাহত থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টা দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

বিপুল/১৮.০১.২০২৩/ রাত ১০.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit