বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক ১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিলো বাংলাদেশ সরকার শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ।

‘বেকায়দায় পড়ে’ ক্ষমা চাইলেন রাশমিকা!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের নিচের মাটি শক্ত করছেন তিনি। ‘গুডবাই’ সিনেমার পর আবার বলিউডে নতুন ছবি আসছে এই নায়িকার। ছবির নার ‘মিশন মজনু’। যদিও ছবিটি ওটিটি মঞ্চে মুক্তি পাবে। সোমবার ছিল এ ছবির বিশেষ স্ক্রিনিং। সেখানেই ক্ষমা চাইতে দেখা গেল রাশমিকাকে; কিন্তু কী কারণে তিনি ক্ষমা চাইলেন?

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে- ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রের বিপরীতে দেখা যাবে দক্ষিণী নায়িকা রাশমিকাকে। এরপর তাকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমাল’ ছবিতে। দিন দিন রাশমিকার জনপ্রিয়তা বাড়ছে, গত সোমবারের ঘটনায় তার প্রমাণ মিলল। ‘মিশন মজনু’ ছবিটি দেখতে আসেন এই নায়িকা। আলোকচিত্রীদের দেখামাত্র নিজস্ব ভঙ্গিতে ছবিও তুলতে দেন অভিনেত্রী। 

এরপর ভক্তরা তাকে দেখতে পেয়েই দৌড়ে আসেন তার দিকে। রাশমিকা তড়িঘড়ি গাড়িতে উঠে পড়েন; কিন্তু তার ভক্তরা নাছোড়বান্দা। ছবি না তুলে যাবেন না। শেষমেশ নিরাপত্তার কারণেই গাড়ি নিয়ে চোখের পলকে বেরিয়ে যান তিনি। চলে যাওয়ার সময় হাতজোড় করে ক্ষমাও চেয়ে নেন ভক্তদের কাছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit