বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু দ্বীপের কাছে বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। এর ফলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির পূর্বাঞ্চলীয় হলমাহারা দ্বীপের ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ৪৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর হাওয়াইয়ে অবস্থিত এনডব্লিউএস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার তাদের সতর্ক বার্তায় বলেছে, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থলের ৩শ’ কিলোমিটারের মধ্যে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামির সম্ভাবনা রয়েছে।’

স্থানীয় সময় বেলা ১টা ৬মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭.২ বলে উল্লেখ করলেও পরবর্তীতে তা সংশোধন করে ৭.০ বলে জানায়।

এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থা ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য ভূমিকম্পের ব্যাপারে সতর্কতা জারি করেছে। ইন্দোনেশিয়ার ভৌগলিক অবস্থান প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit