রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

দুর্গাপুরে শেখ কামাল এ্যাথলেটিকস প্রতিযোগিতা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আন্তঃস্কুল ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শেখ কামাল এ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টের এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের জন্য দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত খেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল ওয়াহেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওসমান গণি তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

খেলা পুর্ব আলোচনায় বক্তারা বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশে সর্বশেষ এমন বৃহত্তর পরিসরে দেশব্যাপী এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। দীর্ঘ প্রায় ৪৮ বছর পর বর্তমান সরকার আবারো তৃণমূল পর্যায়ে অ্যাথলেটিক প্রতিযোগিতা শুরু করেছে। সরকারের এই সফলতা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহাবান জানানো হয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ক্রমান্বয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit