সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

আটোয়ারীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামাল হোসেনের নামে “ শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩” পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ১৮ জানুয়ারি) আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয মাঠে এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদের্শমুলক বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ, শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-জনপ্রতিনিধি-সাংবাদিক ও ক্রীড়ার সাথে সম্পৃক্ত ক্রীড়ানুরাগীরা। সুত্র জানায়, উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit